ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনার ঘোষণা বিএনপির

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর প্রথম সেমিফাইনাল উদ্বোধনী অনুষ্ঠানে (মোহাম্মদপুর থানা বনাম ভাটারা থানা) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। ক্ষমতায় গেলে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করব, যাতে তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে।


তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে গিয়ে খেলোয়াড়দের জন্য স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।


ক্রীড়া উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের বড় সমস্যা হলো পাইপলাইনে খেলোয়াড়ের অভাব। এই অভাব দূর করতে পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সাঁতারসহ বিভিন্ন খেলায় জাতীয় মানের তারকা উঠে আসে।


এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য এজিএম শামসুল হক, জাহেদ পারভেজ চৌধুরী, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑